ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ 

রাউজানে গরুচোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ 
×

চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাস্থলে লাশের নমুনা সংগ্রহ করে পুলিশ।

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৬:৫১

চট্টগ্রামের রাউজানে গরুচোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে রুদ্র পল্লী সংলগ্ন মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে গরু চোর সন্দেহে ওই বৃদ্ধকে পিটিয়ে আহত করে চলে যান স্থানীয় মৌসুমী গরু ব্যবসায়ীরা। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

গরু ব্যবসায়ীদের কেয়ারটেকার মোহাম্মদ সেলিম বলেন, ‘রাতে গরুর সেটের পাহারায় সাব্বির ও কেফায়েত ছিল।’

ঘটনাস্থলে পাশের বাড়ির মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘রাত চারটার দিকে লোকজনের শব্দ শুনেছি। তবে ঘর থেকে বের হয়নি। আমার ঘরের বাহিরে থাকা সিসিটিভির ফুটেজ দেখলে জড়িতদের সনাক্ত করতে পারবে পুলিশ।’

রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিটিয়ে মারার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তে সিসিটিভির ক্যমরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

আরও পড়ুন

×