ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক বিজিবি সদস্য নিহত

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক বিজিবি সদস্য নিহত
×

প্রতীকী ছবি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬ | ২২:০১

ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তি কোরবানির গরুর মাংস নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পেছন দিক থেকে অপর একটি মোটরসাইকেল তাঁকে ওভারটেক করতে গেলে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত এই বিজিবি সদস্য নিহত হন। 

গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

×