সমর্থকদের শোভাযাত্রা
এক টুকরো ব্রাজিলে রূপ নিল রাঙামাটির ‘ব্রাজিল সেতু’
রাঙামাটিতে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২০:২৩ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ২০:২৪
ফিফা বিশ্বকাপের উন্মাদনা থেকে পিছিয়ে নেই পাহাড়ের মানুষও। শুক্রবার বিকেলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছেন রাঙামাটির ব্রাজিল ভক্তরা। ব্রাজিলের পতাকা নিয়ে মোটরসাইকেলের বহরটি রাঙামাটি শহরের চারদিকে প্রদক্ষিণ করে।
১২ জুন থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফুটবল সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে এবং ব্রাজিলের মিশনকে স্বাগত জানাতে
এ শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো রাঙামাটি শহর প্রদক্ষিণ করে। শত শত ফুটবল ভক্ত ও অনুরাগী নিজেদের মোটরসাইকেল ও গাড়ি নিয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের আসামবস্তি ‘ব্রাজিল সেতুতে’ গিয়ে শেষ হয়। সেখানে সমর্থকদের ‘ব্রাজিল ব্রাজিল’ স্লোগানে ব্রাজিল সেতুর চারপাশ রূপ নেয় এক টুকরো ব্রাজিলে।
আয়োজকরা জানান, জয়-পরাজয় যাই হোক, ফুটবলের এ আনন্দ ছড়িয়ে পড়ুক পাহাড়ি ফুটবলপ্রেমীদের মাঝে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থক অয়ন ত্রিপুরা ও দেবু চক্রবর্তী জানান, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে স্বাগত জানাতে ভক্তরা এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তারা আশা করছেন, এবার বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।
- বিষয় :
- ব্রাজিল
