ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০১:০৩

চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে রনজিত বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার গৈড়লার টেক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রনজিত রাঙ্গুনিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কুলকুরমাই গ্রামের মৃত জতিন্দ্র লাল বড়ুয়ার ছেলে। 

নিহতের ছেলে শাওন বড়ুয়া জানান, তার বাবা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধর্মীয় কীর্ত্তনে অংশগ্রহণের জন্য পটিয়াতে যান। পরে শুক্রবার সকাল ৬টার সিএনজি অটোরিকশায়  রাঙ্গুনিয়া ফিরছিলেন। পথে গৈড়লার টেক এলাকায় তাকে বহনকারী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী গ্রীনলাইন পরিবহনের বাসের (ঢাকা মেট্টো-ব-১৪-১৩৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

আরও পড়ুন

×