ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরির কাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি: তথ্যমন্ত্রী

জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরির কাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি: তথ্যমন্ত্রী
×

ছবি: সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২৩:০২ | আপডেট: ১২ জুন ২০২৬ | ২৩:০৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘একটা জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরির কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করার দক্ষতা এবং যোগ্যতা গড়ে ওঠে, আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে সেভাবেই পুনর্গঠন করতে চাচ্ছি, নতুন করে কাঠামো দিতে চাচ্ছি।’

শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘মূলত একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের যে ক্ষমতা পাঠ্যপুস্তকে যেন সেই কারিকুলামটা থাকে, সেভাবেই কারিকুলাম সাজানোর কথা চিন্তা করছে আমাদের সরকার।’

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুব আলম প্রমুখ।

আরও পড়ুন

×