ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ফুটপাত ও সড়কে দোকান বসানোয় ১৮ জনকে আটক

ফুটপাত ও সড়কে দোকান বসানোয় ১৮ জনকে আটক
×

আটক ভাসমান দোকানদাররা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯ | ০৫:৪২

ফুটপাত ও সড়কে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় ১৮ জন ভাসমান দোকানদারকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে নগরের নাসিরাবাদ, ২ নম্বর গেট ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁঈয়া সমকালকে বলেন, ফুটপাত ও সড়কে দোকান বসিয়ে যারা যানজট এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল তাদের সর্তক করে কয়েকবার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এরপরও তারা ফুটপাত ও দোকান বসিয়ে জনদুর্ভোগ তৈরি করছে। পরে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×