ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা
×

গোল বৃত্তে ছেলে সজীব শেখ, বাবা আব্দুল ওহাব শেখ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৯:২৫ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৯:৪৫

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ (৬৫) নামে এক ব্যক্তি। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। গতকাল সোমবার রাতে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার এক দোকানে সংবাদ সম্মেলন করে ছেলেকে ত্যাগের ঘোষণা দেন তিনি। 

উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গার বাসিন্দা আব্দুল ওহাব শেখের ভাষ্য, তার ছেলে সজীব শেখ ‘সঙ্গদোষে’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। কিন্তু তার কোনো পদপদবি নেই। 

ওহাব শেখ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি, সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। বোঝানোর অনেক চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায়ভার থাকবে না। তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।’

আরও পড়ুন

×