টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
প্রতীকী ছবি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৫:৪৩ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৫:৪৫
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় তরুণের (২২) মৃত্যু হয়েছে। আহ বুধবার সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয়রা। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
