নতুন সভাপতি অরুণাভ সম্পাদক অজয় দাস
কুলাউড়া পূজা উদযাপন পরিষদ
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. অরুণাভ দে ও সাধারণ সম্পাদক অজয় দাস। গতকাল শনিবার সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন করা হয়।
জেলা পরিষদ মিলনায়তন ও মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম। উদ্বোধক ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাস। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে।
সদস্য সচিব অজয় দাস ও সুজিত দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস, বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
- বিষয় :
- উৎসব মণ্ডল
