ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অসুস্থ হাতি চিকিৎসার জন্য সাফারি পার্কে

অসুস্থ হাতি চিকিৎসার জন্য সাফারি পার্কে
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৮:২০ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ০৯:১৭

| প্রিন্ট সংস্করণ

বগুড়ার একটি হাতি নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সার্কাসের পার্টির কাছে ভাড়া দেওয়া হচ্ছিল। হাতির একটি দাঁত দুর্বৃত্তরা কেটে নেয়। এতে এটি অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ হাতি দিয়ে রাস্তায় চাঁদাবাজিও করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তাঁর নির্দেশে হাতিটি উদ্ধার করে গতকাল শনিবার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়।

হাতির মালিক মহাস্থানের আব্দুস সবুর। তিনি জানান ছয় বছর আগে হাতিটি ১১ লাখ টাকায় সিলেট থেকে কিনে এনেছেন। এরপর তিনি হাতিটি বিভিন্ন সার্কাস পার্টিকে ভাড়া দিয়ে আসছিলেন। কয়েক মাস আগে নওগাঁর নিয়ামতপুর এলাকায় একটি সার্কাস পার্টিতে ভাড়ায় গেলে সেখানে বনের মধ্যে দুর্বৃত্তরা হাতিটির একটি দাঁত কেটে নেয়। ফলে এটি অসুস্থ হয়ে পড়লে সার্কাসের কাজ বন্ধ হয়ে যায়। পরে হাতির খাবার জোগাড় করতে রাস্তায় ঘুরে যানবাহন আটকে চাঁদা তুলতে থাকেন।

প্রধানমন্ত্রী গতকাল বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে হাতিটির চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। পরে গতকাল রাত ৮টার দিকে হাতিটি নওগাঁর ধামউড়হাট এলাকা থেকে উদ্ধার করে বগুড়ার মহাস্থানে আনা হয়। সেখানে মালিকের উপস্থিতিতে শিবগঞ্জ ইউএনও জিয়াউর রহমান বন বিভাগের মাধ্যমে হাতিটির চিকিৎসার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠান। এ সময় বিভাগীয় উপবন কর্মকর্তা মতলুবর রহমান, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ ইউএনও জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিটির চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশ দিলে পরে প্রতিমন্ত্রীর নির্দেশে হাতিটি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়।

আরও পড়ুন

×