ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে বন্যা

ক্ষয়ক্ষতি নিরূপণ ও সমন্বয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত

ক্ষয়ক্ষতি নিরূপণ ও সমন্বয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
×

অনিন্দ্য ইসলাম অমিত

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং সরকারি কার্যক্রমে সমন্বয় জোরদারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল শুক্রবার প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বন্যাকবলিত এলাকায় সরকারের সব কার্যক্রম দ্রুত, সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
সরকারি আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যায় ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যালোচনা, স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় করবেন। প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেবেন।

আরও পড়ুন

×