ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মসজিদের ১৭টি সিলিং ফ্যান চুরি করে বিক্রি, গ্রেপ্তার চোর-ক্রেতা

মসজিদের ১৭টি সিলিং ফ্যান চুরি করে বিক্রি, গ্রেপ্তার চোর-ক্রেতা
×

গ্রেপ্তার পারভেজ মোশাররফ ও হলুদ মিয়া।

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ২১:৪৩

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে বিভিন্ন সময়ে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় চোর ও চোরাই মাল ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া দুটি ফ্যানও উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানায়, সম্প্রতি মসজিদ কমিটির সদস্য আবুল কাশেম হোসেনপুর থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের বাসিন্দা স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ ১৭টি সিলিং ফ্যান চুরির কথা স্বীকার করে জানান, তিনি সেগুলো হোসেনপুর নতুন বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী হলুদ মিয়ার কাছে বিক্রি করেছিলেন। তার তথ্যের ভিত্তিতে হলুদ মিয়াকেও গ্রেপ্তার করা হয় এবং তার দোকান থেকে দুটি চোরাই ফ্যান উদ্ধার করা হয়।

পুলিশের কাছে হলুদ মিয়া স্বীকার করেছেন, তিনি প্রতিটি ফ্যান ১৫০ টাকায় কিনে ৬০০ টাকা করে বিক্রি করেছেন।

এসআই আমিনুর রহমান জানান, সোমবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×