ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বাড়ি ফেরার পথে উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

বাড়ি ফেরার পথে উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা
×

জাহিদুল আলম জাহাঙ্গীর

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৭:১৮

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি ফেরার পথে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে হাদিস মিয়া নামে তার এক সহকর্মীও আহত হন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন বাজার থেকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন জাহিদুল আলম জাহাঙ্গীর। পথে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদুল আলম জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপি। এক বিবৃতিতে তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

×