ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাঁঠাল গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু

কাঁঠাল গাছ থেকে পড়ে কলা ব্যবসায়ীর মৃত্যু
×

ছবি: সমকাল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২০:৩৮

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে জিনু মিয়া (৫৫) নামে এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার নারান্দী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ির একটি গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন জিনু মিয়া। একপর্যায়ে পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-ই আলম খান জানান, জিনু মিয়াকে জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

×