ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বেশি নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, অধ্যক্ষকে অব্যাহতি

বেশি নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, অধ্যক্ষকে অব্যাহতি
×

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১০:১৭ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১০:৪৪

পরীক্ষায় বেশি নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পীরগাছার বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কাদেরের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

৩ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিওতে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন অধ্যক্ষ। তবে ছাত্রীটি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং শিক্ষককে এ ধরনের আচরণ না করার অনুরোধ জানান।

অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষককে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার একাডেমির সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর গত বৃহস্পতিবার একাডেমির ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। সভায় আবদুল কাদেরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নীতিমালা অনুযায়ী প্রভাষক আইয়ুব হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জায়িদ ইমরুল মোজাক্কিন।

তিনি বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

আরও পড়ুন

×