ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
×

 কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৮:৫৬

| প্রিন্ট সংস্করণ

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক মোহাম্মদ জুবায়েরের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে কুড়িগ্রাম প্রেস ক্লাব ও কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন সাংবাদিক মাহফুজার রহমান খন্দকার, মনোয়ার হোসেন লিটন, তামজিদ হোসেন তুরাগ, আরিফুল ইসলাম রিগান, তুহিন জামান, সুজন মোহন্ত প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি দ্রুত সমাধান করে আহত সাংবাদিক মোহাম্মদ জুবায়েরের সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি নেতাদের প্রতি।
গত বুধবার দুপুরে উলিপুর উপজেলা পরিষদ হলরুমের বাইরে মোহাম্মদ জুবায়েরকে ডেকে নিয়ে বিএনপি নেতা নুরুজ্জামান বাচ্চুর নেতৃত্বে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী এলোপাতাড়ি মারধর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 

আরও পড়ুন

×