তৃতীয় স্ত্রীও ছেড়ে যাওয়ায় শরীরে আগুন দিয়ে দগ্ধ যুবকের মৃত্যু
আল-সাদী
শিবপুর (প্রতিনিধি) নরসিংদী
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৬:৪৮
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া আল-সাদী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত আল-সাদী জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে।
জানা গেছে, আল-সাদীর আগে আরও দুটি বিয়ে হয়েছিল। ওই দুই স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। সর্বশেষ বিয়ে করা স্ত্রীও চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গত ১৭ আগস্ট বিকেল ৫টার দিকে বাড়ির কিছুটা দূরে রাস্তায় গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আল-সাদী। স্থানীয় লোকজন তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, আল-সাদী নিজের শরীরে আগুন দিয়ে মারা গেছেন বলে জানতে পেরেছেন তারা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।