ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫২ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৮

কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামের ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই শিশু উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলছিল যমজ দুই শিশু। একসময় তারা বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে দুই শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই মরদেহ দাফন করা হয়েছে।

আরও পড়ুন

×