ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে পুলিশের ঝটিকা অভিযানে ৪ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশের ঝটিকা অভিযানে ৪ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার
×

নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৭

ময়মনসিংহ নগরীতে মাদকের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে চার ‘মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঝটিকা অভিযান পরিচালিত হয়। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিলের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল এই অভিযানে অংশ নেয়।

গ্রেফতার চারজন হলেন— মোহাম্মদ মুরাদ (২৫), মো. রাজু (৩০) মোহাম্মদ নাঈম শান্ত (২৫) ও কাউসার মিয়া (৩০)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ নগরীর কলোনি ও আকুয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনই পেশাদার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই পাঁচ থেকে ছয়টি করে একাধিক মাদক মামলা রয়েছে। আজ শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে তাদের আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। কোনো মাদক ব্যবসায়ী বা কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদকের আস্তানা ও সিন্ডিকেট উপড়ে ফেলতে আমাদের এ ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×