ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

১৩ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১৩ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৬

রাজধানীর উত্তরা ও গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১৩ হাজার তিন শ’ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের একটি দল তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-তরিকুল ইসলাম (৩৭) ও তার স্ত্রী কহিনুর আক্তার (৩০)। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ৭০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ডিএনসির উত্তরা সার্কেলের পরিদর্শক মাহবুবুর রহমান সমকালকে বলেন, বিকেল ৩টায় উত্তরার তিন নম্বর সেক্টরের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে তরিকুলকে তিন হাজার তিন শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তরিকুল জানান, গাজীপুরের শ্রীপুরের লিচু বাগান এলাকায় তার বাসায় আরও ইয়াবা রয়েছে। পরে সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বাসা থেকে তার স্ত্রী কহিনুরকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×