ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জেলা স্কুল

পাবনায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জেলা স্কুল
×

ছবি- সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৯

পাবনায় ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলা স্কুল। রানার্সআপ হয়েছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের শিক্ষার্থী নুসরাত জাহান।

বুধবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেয় পাবনা জেলা স্কুল, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ গার্লস হাই স্কুল, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, শহীদ ফজলুর হক পৌর উচ্চ বিদ্যালয় এবং গোপাল চন্দ্র ইনস্টিটিউট (জিসিআই)।

সকালে নাজিরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গণিতবিদ এস এম মাহবুব আলম উৎসবের উদ্বোধন করেন। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিতর্কের বিচারক ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম ফরিদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফিরোজা খান ও সাংবাদিক শফিক আল কামাল। সাহিত্য ও বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মনসুর আলম মডারেটরের দায়িত্ব পালন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক উৎপল মির্জাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমকালের পাবনাস্থ স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য মাহবুবা কাজল, এবিএম ফারিব রহমান, সৈকত হোসেন হিমেল, মো. মাহমুদ, বাদল, ফাইয়াজ ও আলিম জিন্নাহ।

আরও পড়ুন

×