চট্টগ্রামে ভাইরাল ছিনতাইয়ের ঘটনার ‘মূল হোত ‘ মনির গ্রেপ্তার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৬
চট্টগ্রাম নগরীর কোতোয়ালির পেছনে সতীশ বাবুল লেইেনে দিনদুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতা মো. মনির হোসেনকে(৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠায়।
মনির কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন।
গত ১৯ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ১৬ নম্বর সতীশ বাবু লেনে এক অটোরিকশাযাত্রীর গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর সিএমপির একটি বিশেষ টিম মাঠে নামে। ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে চক্রের সদস্য মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, মনির হোসেন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার পলাতক সহযোগীদের নাম-ঠিকানাও প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিদেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- চট্টগ্রাম