ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
×

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া (হাজরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে শিশু দুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×