শিবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
ছবি- সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার উপজেলার পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম ও আব্দুল হাকিম।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি তাঁর শ্বশুরসহ ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গিয়েছিলেন। গরু কেনা শেষে ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর একজন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত আহত আটজনের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত