ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১
×

আটক আব্দুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ০২:০৭

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দেওয়ার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সম্রাট সদর পৌর এলাকার কাঞ্চননগর পাড়ার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। বর্তমানে তাকে ঝিনাইদহ সদর থানায় রাখা হয়েছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনার পর জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করে। পরে কাঞ্চননগর এলাকা থেকে সম্রাটকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×