ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

সিলেট শিক্ষাবোর্ড

একমাত্র শিক্ষার্থীর পাসে শতভাগের তালিকায় যে কলেজ

একমাত্র শিক্ষার্থীর পাসে শতভাগের তালিকায় যে কলেজ
×
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৯:৪৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ২০:০৩

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জের হাজি আব্দুল হেকিম ভূইয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি পাসও করেছে। ফলে কলেজটি সিলেট শিক্ষা বোর্ডের শতভাগ পাসের তালিকায় স্থান করে নিয়েছে। এছাড়া একই জেলার লাখাই উপজেলার মোড়াকুড়ি হাইস্কুল এন্ড কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তারা ফেল করেন। ফলে শতভাগ অকৃতকার্য কলেজের তালিকায় স্থান পায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠান দুটির মধ্যে ২০১৪ সালে আব্দুল হেকিম কলেজ শাখা খোলার অনুমতি পায়। অপর প্রতিষ্ঠানটি পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮২ সালে মাধ্যমিক স্তরের অনুমোদন লাভ করে। তবে কলেজটি কবে চালু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, এসব কলেজের বিষয়ে পরিদর্শন করে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন পাসে শতভাগ কিংবা দুইজন অকৃতকার্য হওয়ায় শতভাগের হিসাবটা আমাদেরকে ভাবাচ্ছে।

আরও পড়ুন

×