ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি

শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি
×
×

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২২:১১

নারায়ণগঞ্জে প্রবেশ করলে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। 

আজ ‎রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন টিপু। জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি এবং শ্রমিক কমিটি যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
‎
সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ করে বক্তব্যে আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জে একটা চাপাবাজ, একটা নাটকবাজ গডফাদার আছে। সে ঘোষণা দিয়েছে ডিসেম্বরে আসতেছে, কামান-টামান, গোলাবারুদ কিছুই তাকে আটকাতে পারবে না। বোরখা পরে পালিয়ে গিয়ে আবার ফেরার ঘোষণা দিয়েছে। এবার নারায়ণগঞ্জে ঢুকলে তার হাত-পা আস্ত থাকবে না।’ শামীম ওসমানের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

আরও পড়ুন

×