ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত

ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত
×
×

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২০:২৫

ফরিদপুরের ভাঙ্গায় ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে নজরুল ইসলাম মুন্সী নামে এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 

গত ৩১ অক্টোবর সামাজিক মাধ্যমে নজরুল ইসলামের সঙ্গে এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রোববার ওই শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

নজরুল উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের নসু মুন্সীর ছেলে। তিনি ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় বিভাগের খণ্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন জানান, গত ৩০ অক্টোবর রাতে বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী শিক্ষক (খণ্ডকালীন) মো. নজরুল ইসলাম ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অনৈতিক সম্পর্কের একটি ভিডিও তাঁর সামাজিক মাধ্যমে আসে। যা উপজেলা কোর্টপাড় এলাকায় তাঁর ব্যক্তিগত কোচিং সেন্টারের একটি কক্ষের ভিডিও। 

প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে নজরদারি চালাতে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে নজরুল ইসলামের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

×