ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি আচ্চু, সম্পাদক মিলন

আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি আচ্চু, সম্পাদক মিলন
×
×

সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু এবং সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:৩০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:৩১

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান আচ্চু এবং সাধারণ সম্পাদক পদে তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন ভোট দেন। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক—এই তিনটি পদে সরাসরি ভোট হয়। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

সভাপতি পদে ১৮টি ভোটের মধ্যে ১৭টি বৈধ হয়। এর মধ্যে ৯ ভোট পেয়ে নির্বাচিত হন সৈয়দ আমিনুর রহমান আচ্চু। তার প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার শেখ পান ৮ ভোট।

সহসভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনউর রহমান তুহিন। তার প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন তামিম আহমেদ মিলন।

নির্বাচন শেষে প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের বিজয় হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ আমিনুর রহমান আচ্চু ও সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলনসহ নতুন কমিটির নেতারা প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ কাজে তারা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান বলেন, অত্যন্ত সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সফল হয়েছে।

আরও পড়ুন

×