ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ
×
×

ছবি- সমকাল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২০:৫৯

বোমাবাজি, সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে বুধবার এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে সড়কবাজার প্রদক্ষিণ করে। পরে আদর আলী কমপ্লেক্স মার্কেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে তাদের আপত্তি নেই। তবে দলটির কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ সময় তারা নেতাকর্মীদের সীমান্ত পাহারায় সতর্ক থাকার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ খন্দকার মো. বিল্লাল হোসেন।

এতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শওকত হোসেন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন লিটন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ, যুবদল নেতা মামুন আহমেদ এবং পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসসাদিক ভূঁইয়া গালিব।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×