পলাশে ট্রলি চাপায় হেলপার নিহত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০১:৫৪
পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া এলাকায় ট্রলি চাপায় রবিন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সে ওই ট্রলির হেলপার ছিল। শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। রবিন নরসিংদী সদর থানার বেলাব গ্রামের সোলেমান মিয়ার ছেলে। সে ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে নানা বাড়িতে থাকতো।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম জানান, সকালে ডাঙ্গা ইউনিয়নের কাজৈর থেকে ইটভর্তি ট্রলি নিয়ে যাচ্ছিল চালক লাবন মিয়া ও হেলপার রবিন। পথে সান্তানপাড়া এলাকায় হঠাৎ রবিন ট্রলি থেকে পড়ে গিয়ে চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক লাবন মিয়া ট্রলি ফেলেই পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে রবিনের লাশ উদ্ধার করেছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়কে মৃত্যু
- পলাশ
