ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গায় বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গায় বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার
×

ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৪:০৭

ফরিদপুরের ভাঙ্গা থেকে আঃ রব সেক নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের পুর্ব আলগী গ্রাম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রব সেক একই গ্রামের মৃত হাকিম সেকের পুত্র। 

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ্ থাকার কারণে সবার অজান্তে ছাগলের রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

×