ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পটিয়ায় বাসের ধাক্কায় একজন নিহত

পটিয়ায় বাসের ধাক্কায় একজন নিহত
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৩:২০

চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত রিক্সার সংঘর্ষে সমীর শীল (৫০) নামের একজন নিহত হয়েছেন। রবিবার সকাল ১১ টায়  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস সড়কের কচুয়াই পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সমীর শীল উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত মনীন্দ্র শীলের পুত্র। 

নিহতের ভাই বাদল শীল জানিয়েছেন,  সকালে বাজার করার জন্য সমীর একটি ব্যাটারিচালিত রিক্সাযোগে কচুয়াই থেকে পটিয়া সদরে যাচ্ছিলেন। রিক্সাটি বাইপাস এলাকার কচুয়াই পয়েন্টে উঠতে গেলে বিপরীত দিক থাকা আসা একটি শ্যামলী পরিবহন বাস রিক্সাটিকে চাপা দেয়। এতে সমীর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দুইটার দিকে তিনি মারা যান।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি বিমল চন্দ্র ভৌমিক জানিয়েছেন, দুর্ঘটনায় রিক্সাচালকসহ আহত তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন মারা যান।শ্যামলী পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

আরও পড়ুন

×