লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০৩:৪৮
লক্ষ্মীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে কমলনগর-লক্ষ্মীপুর সড়কের তোরাপগঞ্জ এলাকার হাজির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও কমলনগর কড়ই তলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলনগর থেকে ছেড়ে আসা মিশু পরিবহনের একটি বাস তোরাপগঞ্জ এলাকার হাজির পাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হঠাৎ রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক অফিসার (আর এমও) ডা: আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে মোমেন (১৬) এবং মুনাফ (৬০) এর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মো. সোলেমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
