ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছাগলকে পাতা খাওয়ানোর জন্য গাছে উঠে প্রাণ গেল দপ্তরির

ছাগলকে পাতা খাওয়ানোর জন্য গাছে উঠে প্রাণ গেল দপ্তরির
×

নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় -সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৯:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে ছাগলকে পাতা খাওয়ানোর জন্য বিদ্যালয়ের মেহগনি গাছে উঠে পাতা পাড়ার সময় পা ফসকে মাটিতে পড়ে নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি মহরম আলী (৪০) নিহত হয়েছেন।

সোমবার বিকালে ৪টার দিকে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাজার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত  মহরম আলী ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

দপ্তরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল।

তিনি জানান, দপ্তরি মহরম আলী বিকালে বাড়িতে পালিত ছাগলকে খাওয়ানোর জন্য বিদ্যালয়ের একটি মেহগনি গাছের মগডালে ওঠে পাতা পাড়ছিলেন। এক সময় হঠাৎ করে পা ফসকে গাছের ডাল থেকে মাটিতে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন মহরমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোর এলাকায় তিনি মারা যান।


আরও পড়ুন

×