চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলম গ্রেপ্তার
গ্রেপ্তার বিএনপি নেতা শামসুল আলম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৭:৪৯
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ের এমইবি গ্রুপের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঋণ পরিশোধে চেক প্রতারণার অভিযোগে দুটি মামলায় সাজা পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইপিজেড থানার ওসি মীর মোহাম্মদ নুরুল হুদা বলেন, প্রায় ১২ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে মেঘনা গ্রুপের দায়ের করা দুটি মামলায় শামসুল আলমের সাজা হয়েছে। আদালত থেকে জারি করা সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শামসুল আলম চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন। এরপর কিছুদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
- বিষয় :
- বিএনপি নেতা
- গ্রেপ্তার
- চট্টগ্রাম