জামিন পেলেন সিলেট বিএনপির ২৯ নেতাকর্মী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৪
সিলেটে আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপির ২৯ নেতাকর্মী।
মঙ্গলবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাসেমের আদালতে তারা আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে তারা উচ্চ আদালতের জামিনেও ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সিলেট বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ৯ নভেম্বর বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে মিছিল চালিয়ে যান তারা। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ওই ঘটনায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।
জামিনপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল
বাহার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিএনপি নেতা
মিফতাউল কবীর মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক
মওদুদ, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মতিউল বারী খোরশেদ, জেলা
বিএনপির সাবেক স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আমিনুল হক বেলাল প্রমুখ।
- বিষয় :
- সিলেট
