ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেপজিয়ার চিঠি

রপ্তানিমুখী শিল্প লকডাউনের আওতামুক্ত রাখার দাবি

রপ্তানিমুখী শিল্প লকডাউনের আওতামুক্ত রাখার দাবি
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ১০:৪১

ইপিজেডসহ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে লকডাউনের আওতামুক্ত রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া)। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে লকডাউনের আওতামুক্ত রাখার যৌক্তিকতাও তুলে ধরা হয়। 

বেপজিয়া ও প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান এম নাসির উদ্দিন স্বাক্ষরিত এ চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'গত বছরের টানা লকডাউনে অনেক ক্রয়াদেশ বাতিল হয়েছে। নতুন ক্রেতাদের অনাগ্রহ তৈরি হয়েছে। এতে করে ইপিজেডের বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে রপ্তানিমুখী পোশাকশিল্প লকডাউনের আওতামুক্ত রাখা উচিত। নয়তো বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন এ সেক্টরের ব্যবসায়ীরা। স্থবির হয়ে যাবে রপ্তানি খাত। সামনের ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার বিষয়টিও হুমকির মুখে পড়বে।' ইপিজেডসহ রপ্তানি-সংশ্নিষ্ট সব কার্যক্রম তাই স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার দাবি জানান তারা।

চিঠিতে আরও বলা হয়, ইপিজেডে সারাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা কাজ করেন। দীর্ঘ ছুটি পেলে তারা বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। এটি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়াবে।

আরও পড়ুন

×