ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কর্ণফুলীতে বাসচাপায় যুবক নিহত

কর্ণফুলীতে বাসচাপায় যুবক নিহত
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪০

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাসচাপায় রাকীব হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিনীরহাট বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত রাকীব হোসেন কক্সবাজারের পেকুয়া থানার ভেন্যারচড়া এলাকার আমান আলীর ছেলে। তিনি চট্টগ্রাম বদ্দারহাটস্থ খাজারোড এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে বাইসাইকেলে আনোয়ারা উপজেলার দিকে যাচ্ছিলেন রাকীব। পথে কর্ণফুলী উপজেলার ফকিনীরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে বাসের চাকায় পৃষ্ট হন তিনি। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকীবকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শীব্রত বড়ুয়া।

আরও পড়ুন

×