ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:২৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ | ১০:৫২

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ফরিদা পাড়া এলাকায় ছুরিকাঘাতে নুরুল আলম (২২) নামের এক যুবক খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে কে বা কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত নুরুল আলম নোয়াখালীর সেনবাগ উপজেলার আব্দুল হাদীর ছেলে। নগরের পশ্চিম ফরিদা পাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

নগর পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার সমকালকে জানান, খুনের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। হত্যাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সমকালকে জানান, নিহত নুরুল আলম পেশায় একজন ট্রাক চালক। পেশাগত কারণে তিনি ঢাকায় থাকতেন। কয়েকদিন আগে নগরের বাসায় আসেন তিনি। শুক্রবার বিকেলের দিকে এলাকার কয়েকজন ছেলের সঙ্গে নুরুলের কথাকাটি হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এক পর্যায়ে তাকে ছুরি মেরে ছেলেগুলো পালিয়ে যায়। পরে তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনাটি কী কারণে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা জানতে পুলিশ মাঠে নেমেছে। জড়িতরা আটক হলে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন হবে।

আরও পড়ুন

×