ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাউবোর নথি তলব দুদকের

পাউবোর নথি তলব দুদকের
×

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ০৬:২৭ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ০৬:২৭

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেন্ডারের আওতায় মালপত্র ক্রয় ও বিভিন্ন কার্যসম্পাদনে অনিয়মের অভিযোগ তদন্তে নথি তলব করেছে দুদক। সাবেক উপসহকারী প্রকৌশলী বর্তমান মেহেরপুরে কর্মরত সুলতান মাহমুদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

যশোর সমন্বিত অফিসের একটি তদন্ত দল তার সময়কার দুটি অর্থবছরের যাবতীয় কাগজপত্র তলব করেছে। রোববার এ-সংক্রান্ত কাগজপত্র যশোরের দুদক কার্যালয়ে পাঠিয়েছে ঝিনাইদহ পাউবো।

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ সেপ্টেম্বর দুদক কর্মকর্তারা পাউবো কার্যালয় পরিদর্শন করে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের টেন্ডার ও ক্রয়-সংক্রান্ত কাগজপত্র তলব করেন। যার মধ্যে রয়েছে উল্লেখিত অর্থবছরে সম্পন্ন করা ১৮টি প্যাকেজের আরএফকিউ বিল, ভাউচার, এমবি ও ওয়ার্ক অর্ডারের কাগজপত্র।

তিনি আরও জানান, দুদক কর্মকর্তাদের ২ সেপ্টেম্বরের মধ্যে তথ্য পাঠানোর তাগিদ থাকলেও জনবল সংকটের কারণে রোববার তাদের চাহিদা অনুযায়ী এসব কাগজ প্রস্তুত করে পাঠানো হয়েছে।



আরও পড়ুন

×