ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৮

কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫  পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার দুপুর ১২ টায় টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ান সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য জানান ।

তিনি বলেন, 'উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশের সংবাদ পেয়ে সকালে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অবস্থান করে।  পরে মিয়ানমার জলসীমানায় লালদ্বীপ থেকে বের হয়ে কয়েকজন পাচারকারি সাঁতরে জাদিমোড়া এলাকার নাফনদীর কিনারে পৌঁছান।' তিনি জানান, এসময় বিজিবির সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা না থেমে চারটি বস্তা ফেলে কেওরা বাগানের দিকে ঢুকে পরে। পরে জব্দকৃত বস্তা থেকে ৩ লাখ ৭৮ হাজার ৯১৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১১ কোটি ৩৬ লাখ সাড়ে ৭৪ হাজার টাকা।

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে। 


আরও পড়ুন

×