ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ২

খুলনায় ককটেল বিস্ফোরণে আহত ২
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ১২:৪০

খুলনা মহানগরীতে ককটেল বিস্ফোরণে দু'জন আহত হয়েছেন।শনিবার নগরীর দৌলতপুর থানার নতুন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। তারা স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসির সামনে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামে দুই ব্যক্তি কথা বলছিলেন। এ সময় হঠাৎ একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের আঘাতে তারা দু'জন আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, ককটেল বিস্ফোরণে দু'জন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×