রংপুরে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ০৫:৫৮
রংপুর র্যাবের অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মনছুর আলী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালনা করে মনছুরকে গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ১ রাউন্ড গুলি ও ১টি ওয়ান স্যুটার গান উদ্ধার করা হয়।
র্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর নাতিকুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল মনছুর আলীকে গাঁজা ও অস্ত্রসহ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনছুর র্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক পাচার সিন্ডিকেটের শীর্ষ নেতৃত্বে রয়েছে। তার ছত্রছায়ায় গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো।
মনছুরের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
- বিষয় :
- রংপুর
- গাঁজা
- গ্রেপ্তার
- মাদক ব্যবসায়ী
