ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মাদারীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার

মাদারীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৬:১৩

মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ চরআইরকান্দি গ্রাম থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি এবং ইয়াবাসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৮। 

বুধবার রাত পৌনে দুইটায় চরআইরকান্দি গ্রামে র‌্যাব এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী হলেন- গিয়াস উদ্দিন নলী (৪৩)। সে দক্ষিণ চরআইরকান্দি গ্রামের মৃত ওমর আলী নলীর ছেলে। তার বিরুদ্ধে বরিশাল ও মাদারীপুরের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে র‌্যাব- ৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

র‌্যাব- ৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিয়াস উদ্দিন নলীর বাড়িতে অভিযান চালিয়ে বিদেশে তৈরী একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাচ রাউন্ড গুলি, পিস্তলের একটি ম্যাগাজিন এবং ৭৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র ও মাদক সহ গিয়াস নলীকে কালিকিনি থানায় সোপর্দ এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×