ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিজ বাসার চুলার আগুনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক দগ্ধ

নিজ বাসার চুলার আগুনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক দগ্ধ
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৭:০৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ০৮:০৭

নিজের বাসার গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুন লেগে দগ্ধ হয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক (৫২)।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের সুগন্ধা আবাসিক এলাকায় নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে। আগুনে তার হাত, মুখসহ শরীরের কয়েকটি স্থান পুড়ে গেছে। 

এদিকে, শুক্রবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত জানান, শুক্রবার সকালে নিজের বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক আগুনে দগ্ধ হন। দুর্ঘটনার পর তাকে প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ওই বাসার গ্যাস লাইনে লিকেজ থাকায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত হয়। এতে দগ্ধ হন আজাদুর রহমান মল্লিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

×