ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রিকশাযাত্রীর ব্যাগ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

রিকশাযাত্রীর ব্যাগ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৭:১০

চট্টগ্রাম শহরে সকালে রিকশা যাত্রীদের কাছে থেকে ব্যাগ টানা পার্টির সদস্য দুই ছিনতাইকারী ও ছিনতাইয়ের মালামাল ক্রেতা এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার নগরীর বেপারীপাড়া থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়। ছিনতাইকারীরা হলেন- মো. এসকান্দর আলম ও মো. সজল মিয়া ও চোরাই মাল ক্রেতা জয়নাল আবেদীন জুয়েল।

গ্রেফতারকৃতদের কাছ থেকে অনেক যাত্রীর ছিনতাই করা মোবাইল, ল্যাপটপ, ডেভিট কার্ড ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। জব্ধ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহার করা চট্ট মেট্রো-থ ১৩-৩৪১৬ সিএনজি ও একটি এলজি অস্ত্র। 

নগরীর ডবলমুরিং থানার ইন্সপেক্টর মো. জহির হোসেন সমকালকে বলেন, গত ৯ জানুয়ারি আগ্রাবাদ বাদামতলী মোডে যাওয়ার সময় জাম্বুরী পার্কের সামনে থেকে নেসলে বাংলাদেশ লিমিডেটের কর্মকর্তা মাহফুজা আলম প্রিমার কাঁধে থাকা একটি ব্যাগ সিএনজি থেকে টান দিয়ে ছিনতাই করে ছিনতাইকারীরা। ভোরে তারা ছিনতাই করে। পরে সিসিটিভি দেখে তাদের শনাক্ত করা হয়। এ ঘটনায় প্রিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর বেপারীপাড়া মোড় থেকে দুই ছিনতাকারীকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে ছিনতাই করা ১৭টি ব্যাগ ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

ছিনতাইয়ের শিকার প্রিয়া জানান, সকালে ভোরে তিনি আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে আগ্রাবাদ বাদামতল মোড়ে যাচ্ছিলেন। জাম্বুরি মোড়ে পৌছার পর সিএনজি থেকে টান দিয়ে তার কাঁধে থাকা ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে যায়। ব্যাগে তার ১২ হাজার টাকা, দুটি মোবাইল, একটি ল্যাপটপ, দুটি ডেভিট কার্ড, একটি ক্রেডিট কার্ডসহ মুল্যবান আরো অনেক জিনিসপত্র ছিল।

আরও পড়ুন

×