ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সারাদেশে তাপমাত্রা কমতে পারে

সারাদেশে তাপমাত্রা কমতে পারে
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০০:৩২

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

×