ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

নারায়ণগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০ | ১২:০৭

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রেনটি ওই স্থানে পৌঁছলে ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশে খবর দেয়।

রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির এসআই মো. আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ওই যুবকের দেহ রেললাইনে ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।


আরও পড়ুন

×