ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শিবালয়ে পোল্ট্রি ফিড কারখানায় আগুন

শিবালয়ে পোল্ট্রি ফিড কারখানায় আগুন
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০২:৩৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৩:০২

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পোল্ট্রি ফিড তৈরির কারখানায় আগুন লেগেছে। 

সোমবার বেলা ১টার দিকে ‘মেগাফিড’ নামক ওই কারখানায় আগুন লাগে। 

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।  

পাশের একটি কাগজের কারখানা থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 


আরও পড়ুন

×